২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান জঙ্গিদের গোপনে সহায়তা করছে পাকিস্তান : উইকিলিকস

আফগানিস্তানে নিয়োজিত মার্কিন কর্মকর্তাদের ধারণা পাকিস্তান গোপনে তালেবান জঙ্গিদের সহায়তা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 04:41 AM

Updated : 25 Aug 2022, 04:59 PM

ওয়াশিংটন, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে নিয়োজিত মার্কিন কর্মকর্তাদের ধারণা পাকিস্তান গোপনে তালেবান জঙ্গিদের সহায়তা করছে। ফাঁস হয়ে যাওয়া সেনা দলিলপত্রেরও ভিত্তিতে উইকিলিকস-এর সূত্রে রোববার নিউ ইয়র্ক টাইমস ও ব্রিটেনের গার্ডিয়ান এ কথা জানায়। এসব তথ্য ফাঁসের তীব্র সমালোচনা করে হোয়াইট হাউস জানিয়েছে, এটি জাতীয় নিরাপত্তাসহ আমেরিকান ও তার মিত্রদের জীবনের জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে। তবে আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে চলমান গভীর সহযোগিতার সম্পর্কের ওপর এটি কোনো প্রভাব ফেলবে না বলে এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জিম জোন্স। (বিস্তারিত আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩০ঘ.