বার্লিন, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ডুইশবুর্গে শনিবার 'লাভ প্যারেড' সঙ্গীত উৎসবে যোগ দিতে যাওয়ার পথে একটি টানেলে পদদলিত হয়ে ১৯ জন নিহত এবং ৩৪২ জন আহত হয়েছেন।
কিভাবে এ দুর্ঘটনা ঘটল পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে।
ওদিকে, পদদলিত হয়ে হতাহতের ঘটনার পরও কনসার্ট বাতিল করা হয়নি।
ইউরোপের সবচেয়ে বড় কনাসর্ট হয়ে থাকে জার্মানির এই লাভ প্যারেডে।
এবারের কনসার্টে বিভিন্ন দেশের প্রায় ১৪ লাখ তরুণ-তরুণী অংশ নিয়েছে।
কনসার্ট বন্ধের ঘোষণা দিলে আবারো আতঙ্ক সৃষ্টি হতে পারে- এমন আশঙ্কায় তা বন্ধ ঘোষণা করা হয়নি বলেও পুলিশ জানিয়েছে।
জার্মানির প্রেসিডেন্ট ও চ্যান্সেলর এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/বিসিএস/১৭১৯ ঘ.
bdnews24