সিডনি, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাগদানের ঘোষণা দেওয়ার এক মাসের মধ্যেই বিয়ে করলেন হলিউডের শীর্ষস্থানীয় অভিনেতা অরলান্ডো ব্লুম ও অস্ট্রেলীয় সুপার মডেল মিরান্ডা কার।
শুক্রবার মিরান্ডার সহকারী এ কথা জানান।
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান এবং দ্য লর্ড অব দ্য রিংগস এর সফল অভিনেতা ৩৩ বছর বয়সী ব্লুম ও সুপার মডেল কার ২০০৭ সাল থেকেই গোপনে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
কিন্তু বরাবরই তারা তা অস্বীকার করেছেন। কিন্তু গতমাসে তারা স্বীকার করে নিয়েছেন, সংবাদমাধ্যমে যে খবর বেড়িয়েছে তা সত্য এবং তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
এ বছর ফর্বেস শীর্ষ অর্থ উপার্জনকারী ১০ সুপার মডেলের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় মিরান্ডা কার ৯ নম্বরে অবস্থান করছেন।
গত ১২ মাসে তিনি উপার্জন করেছেন ৪০ লাখ মার্কিন ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৫৩ঘ.
bdnews24