২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে কমদামী ল্যাপটপ বানাচ্ছে ভারত

বিশ্বের সবচেয়ে কমদামী ল্যাপটপ বানাচ্ছে ভারত। যার মূল্য হবে মাত্র ৩৫ ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 07:37 AM

Updated : 25 Aug 2022, 04:30 PM

সবচেয়ে কমদামী ল্যাপটপ বানাচ্ছে ভারত নয়া দিল্লি, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের সবচেয়ে কমদামী ল্যাপটপ বানাচ্ছে ভারত। যার মূল্য হবে মাত্র ৩৫ ডলার। টাকার অংকে এটি মাত্র ২ হাজার ৫শ' ৫৫ টাকায় পাওয়া যাবে। ভারতের মানবসম্পদমন্ত্রী কপিল শৈবাল এ সপ্তায় এই ল্যাপটপ তৈরির ঘোষণা দিয়ে জানান, এটি মূলত শিক্ষার্থীদের জন্য তৈরি করা হবে। বাণিজ্যিকভাবেও এটি উৎপাদনের জন্য তার মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছে । এক সংবাদ সম্মেলনে শৈবাল জানান, "আমরা এই ল্যাপটপ তৈরির ব্যাপারে সর্বশেষ পর্যায়ে রয়েছি। সবকিছু মিলে এর মূল্য দাঁড়াবে ৩৫ ডলার।" তিনি আরো বলেন, অপারেটিং সিস্টেম লিনাক্স ভিত্তিক এই ল্যাপটপটি চলবে টাচ স্ক্রিনের মাধ্যমে। উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলো এটি ২০১১ সাল থেকে দেওয়ার ইচ্ছে থাকলেও পরবর্তী সময়ে এর মূল্য ২০ থেকে ১০ ডলারে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। ভারতের সর্বোচ্চ কারিগরি প্রতিষ্ঠান, ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব টেকনোলজি এবং ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব সায়েন্সের গবেষক দল এই ল্যাপটপের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২৯ঘ.