২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সারের গুজব ঠেলে জনসমক্ষে মুবারক

দূরারোগ্য ক্যান্সারের গুজব কাটিয়ে বৃহস্পতিবার টেলিভিশনে ভাষণ দিলেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক (৮২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 04:54 AM

Updated : 25 Aug 2022, 04:30 PM

কায়রো, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দূরারোগ্য ক্যান্সারের গুজব কাটিয়ে বৃহস্পতিবার টেলিভিশনে ভাষণ দিলেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক (৮২)। ১৯৮১ সাল থেকে ক্ষমতায় থাকা মিশরীয় প্রেসিডেন্টকে এ সময় সুস্থ্য এবং স্বাভাবিক স্বাস্থ্যের অধিকারী বলে মনে হয়েছে। একটি মার্কিন সংবাদপত্র কিছুদিন আগে জানায়, হোসনি মুবারক দূরারোগ্য ক্যান্সারে ভুগছেন। তিনি একবছরেরও কম সময় বাঁচবেন। ইতোপূর্বে মিশরীয় সরকারের পক্ষ থেকে বিষয়টি সত্য নয়, গুজব বলে অভিহিত করা হয়। ওয়াশিংটন টাইমস রোববার জানায়, পশ্চিমা গোয়েন্দা সংস্থার ধারণা মুবারক পাকস্থলি ও অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগছেন যা সর্বশেষ পরিস্থিতিতে রয়েছে। তবে মার্চে জার্মানির হেইডেলবার্গ বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার গলব্লাডার অপারেশন হয়েছিল। এসময় ক্ষমতায় থাকাকালীন সর্বোচ্চ প্রায় তিন সপ্তাহ মিশরের বাইরে ছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/বিসিএস/১২৫১ঘ.