২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাপ্রধান কায়ানির মেয়াদ তিন বছর বাড়ালো পাকিস্তান

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানির মেয়াদ বৃহস্পতিবার আরো তিন বছর বাড়িয়েছে পাকিস্তান সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 04:16 AM

Updated : 25 Aug 2022, 04:30 PM

ইসলামাবাদ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানির মেয়াদ বৃহস্পতিবার আরো তিন বছর বাড়িয়েছে পাকিস্তান সরকার। দেশটিতে ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতেই সেনাপ্রধানের মেয়াদ বাড়িয়েছেন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র পাকিস্তান প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে একাট্টা হয়ে কাজ করছে। জেনারেল আশফাক কায়ানির নেতৃত্বেই পাকিস্তানের সেনারা গত বছর দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের আফগানিস্তান সীমান্তে আল কায়েদা ও তালেবান জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। কায়ানির সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের সুসম্পর্ক রয়েছে। আগামী নভেম্বরে নির্ধারিত তিন বছর দায়িত্ব পালন শেষে তার অবসর নেওয়ার কথা ছিল। পাক প্রধানমন্ত্রী গিলানি জানান, ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করার লক্ষ্যে তিনি কায়ানির কার্যকালের মেয়াদ বাড়িয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/বিসিএস/১২৪২ঘ.