২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরাসরি শান্তি আলোচনার সিদ্ধান্ত ৭ দিনে: আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েলের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসার পথে এগুনোর পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা তা আগামী ৭ দিনের মধ্যেই নির্ধারণ করবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 11:48 AM

Updated : 25 Aug 2022, 04:26 PM

রামাল্লাহ, পশ্চিম তীর, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েলের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসার পথে এগুনোর পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা তা আগামী ৭ দিনের মধ্যেই নির্ধারণ করবেন তিনি। আব্বাস বলেছেন, তিনি সরাসরি শান্তি আলোচনায় বসতে রাজি হলে ইসরায়েল আরো বেশিদিন পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন আংশিক বন্ধ রাখবে এমন প্রতিশ্র"তি তাকে দিয়েছে ওয়াশিংটন। উল্লেখ্য, পশ্চিম তীরে ইসরায়েলের ইহুদি বসতি স্থাপন আংশিক বন্ধ রাখার সময়সীমা শেষ হচ্ছে সেপ্টেম্বরে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে পরোক্ষো মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় এ পর্যন্ত ধীর অগ্রগতির চিত্র তুলে ধরা হলে রামাল্লায় সাংবাদিকদের আব্বাস বলেন, "আমরা সরাসরি শান্তি আলোচনার বিপক্ষে নই।" তবে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের কেমন আকার-আকৃতি নিয়ে ইসরায়েল সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত তা আগেভাগেই জানতে চান আব্বাস। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের কাছ থেকেও সুস্পষ্ট আশ্বাস চান তিনি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান পরোক্ষো শান্তি আলোচনা সম্পর্কে আব্বাস বলেন, "২৮ জুলাইয়ের মধ্যে অগ্রগতি হলে আমরা তা আরব লীগকে জানাব। আর কোনো অগ্রগতি না হলে আমরা আরব লীগকে ৪ মাস মেয়াদী পরোক্ষো আলোচনা চালিয়ে যাওয়ার কথাই বলব।" ইসরায়েল ও ফিলিস্তিনকে পরোক্ষো আলোচনা থেকে সরাসরি আলোচনার দিকে এগিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করতে ২৯ জুলাই কায়রোয় বৈঠক আহ্বান করবে আরব লীগ শান্তি প্রক্রিয়া কমিটি। আরব লীগ কমিটি গত মার্চে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ৪ মাসের পরোক্ষো আলোচনা সমর্থন করেছে। ওদিকে, ফাতাহ রেভল্যুশনারি কাউন্সিলকে আব্বাস বলেছেন, পরোক্ষো শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী মার্কিন দূত জর্জ মিচেল প্রেসিডেন্ট বারাক ওবামার বার্তা জানিয়ে তাকে বলেছেন, ফিলিস্তিনিরা সরাসরি আলোচনায় বসলে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন আংশিক বন্ধ রাখার সময় বাড়াবে ইসরায়েল। এ সময়টিতে ফিলিস্তিনি ভুখন্ডে "একটি বসতিও নির্মাণ করা হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭৪৬ ঘ.