২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ সম্পর্ক গড়তে চাইছেন ওবামা-ক্যামেরন

মেক্সিকো উপসাগরে ব্রিটিশ পেট্রোলিয়ামের তেল ছড়িয়ে পড়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যকার উদ্বেগ কাটিয়ে 'বিশেষ সম্পর্ক' গড়তে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 07:47 AM

Updated : 26 Apr 2022, 01:15 AM

ওয়াশিংটন, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকো উপসাগরে ব্রিটিশ পেট্রোলিয়ামের তেল ছড়িয়ে পড়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যকার উদ্বেগ কাটিয়ে 'বিশেষ সম্পর্ক' গড়তে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ক্যামেরন জানান, বিপি'র তেল ছড়িয়ে পড়া নিয়ে মার্কিন জনগণের ক্ষুুব্ধ হওয়ার বিষয়টি তিনি বুঝতে পেরেছেন। এছাড়া স্কটল্যান্ডের কারাগার থেকে লকারবি বোমা হামলাকারীকে মুক্তির বিষয়ে মার্কিন আইনপ্রণেতাদের ক্ষোভ প্রশমনেরও চেষ্টা করবেন তিনি। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, "মার্কিন জনগণের মধ্যে যে ক্ষোভ রয়েছে তা আমি বুঝতে পারছি।" "মেক্সিকো উপসাগরে তেল ছড়িয়ে পড়া একটি বিপর্যয়। কূপের ছিদ্রে ক্যাপ পড়ানো, আবর্জনা পরিস্কার ও যথাযথ ক্ষতিপূরণ দেওয়া বিপির দায়িত্ব।" তেল ছড়িয়ে পড়ার সঙ্গে লিবিয়ার লকারবি বোমা হামলাকারীর বিষয়টিকে গুলিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা ঠিক হবে না বলে তিনি সতর্ক করে দেন। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, তেল ছড়িয়ে পড়া বিষয়ের সবকিছুতেই ব্রিটিশ সরকার সহযোগিতা করবে বলেই তিনি বিশ্বাস করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৪১ঘ.