২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান সেনার গুলিতে ২ মার্কিনিসহ নিহত ৩

আফগানিস্তানের উত্তরাঞ্চলে অস্ত্র প্রশিক্ষণ এলাকায় মঙ্গলবার এক আফগান সেনার গুলিতে দুই মার্কিন নাগরিকসহ তিনজন নিহত হয়েছে। মার্কিন সেনাসূত্রে এ খবর জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 04:55 AM

Updated : 25 Aug 2022, 04:23 PM

কাবুল, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের উত্তরাঞ্চলে অস্ত্র প্রশিক্ষণ এলাকায় মঙ্গলবার এক আফগান সেনার গুলিতে দুই মার্কিন নাগরিকসহ তিনজন নিহত হয়েছে। মার্কিন সেনাসূত্রে এ খবর জানা গেছে। সন্দেহভাজন খুনী সেনাও নিহত হয়েছে বলে জানা গেছে। এতে এক বিদেশি চাকরিজীবী ও এক আফগান সেনা আহত হয়েছে। এক বিবৃতিতে ন্যাটো জানিয়েছে, সম্পূর্ণ ঘটনাটি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে আফগান ও ন্যাটো বাহিনী। আফগানিস্তানের মাজার-ই-শরিফের কাছাকাছি অবস্থিত প্রশিক্ষণ ক্যাম্পে এ ঘটনাটি ঘটে। সন্দেহভাজন খুনী একজন আফগান সেনা প্রশিক্ষক বলে ধারণা করা হচ্ছে। ন্যাটোর বিবৃতিতে জানানো হয়, "যৌথ তদন্ত অব্যাহত রয়েছে।" আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে কাবুলে আন্তর্জাতিক সম্মেলনে প্রেসিডেন্ট হামিদ কারজাই ২০১৪ সালের মধ্যে দেশের নিরাপত্তার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করার একদিন পরই এ ঘটনা ঘটল। কারজাইয়ের আগ্রহে সম্মতি জানিয়েছেন বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া রাষ্ট্রপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীরা। এক আফগান সেনার গুলিতে তিন ব্রিটিশ সেনা নিহত হওয়ার ঠিক সপ্তাহ খানেক পরেই এই ঘটনা ঘটলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪২ঘ.