২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে তিনটি প্রদেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার

থাইল্যান্ডের আরো তিনটি প্রদেশ থেকে জরুরি অবস্থা তুলে নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 02:45 PM

Updated : 25 Aug 2022, 04:12 PM

ব্যাংকক, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের আরো তিনটি প্রদেশ থেকে জরুরি অবস্থা তুলে নিয়েছে সরকার। এ নিয়ে সর্বমোট ৫টি প্রদেশে জরুরি অবস্থা তুলে নেওয়া হলো। তবে ব্যাংককসহ ১৬টি প্রদেশে জরুরি অবস্থা বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে। সরকারবিরোধী আন্দোলনকারীদের ঠেকাতে এপ্রিলে এটি জারি করা হয়। মঙ্গলবার মন্ত্রিপরিষদের এক বৈঠকের পর সরকারের মুখপাত্র সুপাচাই জেইসামুত বলেন, "জরুরি অবস্থা প্রত্যাহারের কারণ হলো এসব এলাকায় কোনো আন্দালন বা বিক্ষোভের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।" "আর শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য সেখানে নিরাপত্তা বাহিনীর পর্যাপ্ত সদস্য রয়েছে।" সাংবাদিকদের তিনি বলেন, "সরকার ১৬টি রাজ্যে জরুরি অবস্থা অব্যাহত রেখেছে কারণ এসব এলাকায় এখনও সীমিত পরিসরে আন্দোলন চলছে।" থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ও উত্তর-পূর্বাঞ্চলের দুটি প্রদেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। এপ্রিল-মে মাসে ব্যাংককে সরকারের পতন ও আগাম নির্বাচনের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ৯০ জন নিহত ও প্রায় দুই হাজার মানুষ আহত হন। লাল শার্ট বিদ্রোহীদের অধিকাংশই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক। সর্বমোট পাঁচটি প্রদেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করা হলেও অন্যান্য এলাকায় আরো তিন মাসের জন্য এর মেয়াদ বাড়ানো হয়। জরুরি অবস্থায় অবস্থায় পাঁচজনের বেশি মানুষের একত্রিত হওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকে। এর আওতায় গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ, অভিযোগ ছাড়াই সন্দেহভাজন কাউকে গ্রেপ্তারসহ সরকার ও নিরাপত্তা বাহিনীকে বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪২৫ঘ.