২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেল দুর্ঘটনায় বিপির ৩৯৫ কোটি ডলার ব্যয়

মেক্সিকো উপসাগরে তেল নিঃসরণের ঘটনায় এখনো পর্যন্ত ৩৯৫ কোটিরও বেশি মার্কিন ডলার ব্যয় করেছে ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 08:55 AM

Updated : 25 Aug 2022, 04:09 PM

লন্ডন, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকো উপসাগরে তেল নিঃসরণের ঘটনায় এখনো পর্যন্ত ৩৯৫ কোটিরও বেশি মার্কিন ডলার ব্যয় করেছে ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)। সোমবার এক বিবৃতিতে তেল কোম্পানিটি জানায়, কূপের ছিদ্র সাময়িকভাবে বন্ধে সক্ষম হলেও আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই তা স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে তারা কাজ করছে। বিবৃতিতে তারা আরো জানায়, গত সপ্তায় ছিদ্রটিতে লাগানো ক্যাপটিতে প্রতিনিয়তই তেল প্রবাহের চাপ বাড়ছে। তবে কূপের আশেপাশে তেল চুয়ানোর বিষয়টি রোববার প্রকৌশলীরা নিশ্চিত করলেও সোমবারের বিবৃতিতে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪৪ঘ.