২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কয়লা খনিতে আগুন: নিহত ২৮

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে আগুন লেগে ২৮ জন শ্রমিক নিহত হয়েছে। সিনহুয়া সংবাদ সংস্থা রোববার এ তথ্য জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 07:55 AM

Updated : 25 Aug 2022, 02:07 PM

বেইজিং, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে আগুন লেগে ২৮ জন শ্রমিক নিহত হয়েছে। সিনহুয়া সংবাদ সংস্থা রোববার এ তথ্য জানায়। পুলিশ খনির মালিককে গ্রেপ্তার করেছে। শানসি প্রাদেশিক সরকারের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, হানচেং শহরের জিয়াওনাঙ্গোউ কয়লা খনিতে শনিবার রাতে ভূ-গর্ভস্থ তারে আগুন লেগে খনির সব শ্রমিক মারা গেছে। প্রতিবেদনে এর বেশি কিছু বলা হয়নি। প্রতিবছর কয়লা খনি দুর্ঘটনায় চীনে হাজার হাজার লোক মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৩৫০ ঘ.