তেহরান, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বোমা হামলার পাল্টা জবাব পাবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির রেভিল্যুশনারি গার্ডের একজন শীর্ষ কমান্ডার ও সশস্ত্র বাহিনীর উপ প্রধান মাসুদ যাজায়েরি।
শনিবার ইরানের আধা সরকারি একটি সংবাদ সংস্থা মাসুদ যাজায়েরির উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে।
মাসুদ কী বোঝাতে চেয়েছেন তা খুলে বলেননি। ইরানের অভিযোগ বিদ্রোহী গ্র"প জুনদোল্লাহকে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে।
জুনদোল্লাহ বৃহস্পতিবারের বোমা হামলার দায় স্বীকার করেছে। এ হামলায় রেভিল্যুশনারী গার্ডের সদস্যসহ ২৮ জন নিহত ও ৩০৬ জন আহত হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান মাসুদ যাজায়েরি বলেছেন, "যুক্তরাষ্ট্র অতীতেও জুনদোল্লাহ'র সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতা করেছে। তারা এর পাল্টা জবাব পাবে।"
সুন্নি বিদ্রোহী গ্র"প জুনদোল্লাহ জাহেদান শহরের শিয়া মসজিদে বোমা হামলার দায় স্বীকার করেছে। জুনে তাদের নেতা আব্দোলমালেক রিগির ফাঁসির প্রতিশোধে তারা এ হামলা চালিয়েছে।
সুন্নি ইসলামি জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গেও জুনদোল্লাহর সম্পৃক্ততা রয়েছে বলে ইরান জানিয়েছে। এছাড়া ব্রিটেন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র তাদের সমর্থন দিচ্ছে বলেও দেশটি অভিযোগ করেছে। তবে তিনটি দেশই এ অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে আল কায়েদার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে জুনদোল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/১৩২২ ঘ.
bdnews24