২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠকে অগ্রগতি নেই, ভারতকে দায়ী করল পাকিস্তান

ইসলামাবাদের বৈঠকে অগ্রগতি না হওয়ায় ভারতকে দায়ী করেছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি অভিযোগ করেন, ভারতের আলোচনা কয়েকটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকায় বৈঠকে অচলাবস্থা সৃষ্টি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 01:55 PM

Updated : 25 Aug 2022, 01:59 PM

ইসলামাবাদ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসলামাবাদের বৈঠকে অগ্রগতি না হওয়ায় ভারতকে দায়ী করেছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি অভিযোগ করেন, ভারতের আলোচনা কয়েকটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকায় বৈঠকে অচলাবস্থা সৃষ্টি হয়। ২০০৮ সালে মুম্বাই হামলার পর দুদেশের মধ্যে শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবীত করতে বৃহস্পতিবার কুরেশি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস.এম. কৃষ্ণা বৈঠকে বসেন। কিন্তু পরমাণু শক্তিধর এ দুটি দেশের মধ্যে আস্থা বাড়াতে আলোচনায় কোন অগ্রগতি হয়নি। ইসলামাবাদে কুরেশি সাংবাদিকদের বলেন, "আমি গতকালের আলোচনায় লক্ষ্য করলাম তারা নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনায় আগ্রহী।" কিন্তু তিনি বলেন, তারা যখন বলছে সব ইস্যু নিয়েই আলোচনা করা হবে তখন তারা নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারে না এবং তা করা উচিতও না।" "আলোচনায় তখনই অগ্রগতি আসবে যখন আমরা একসঙ্গে সব ইস্যু নিয়ে আলোচনা করবো।" তিনি আরো বলেন, আলোচনায় পাকিস্তানের পক্ষ থেকে কোন বাধা ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫১ ঘ.