সিউদাদ জুয়ারেজ, মেক্সিকো, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করার জেরে মেক্সিকোর উত্তরাঞ্চলে বৃহস্পতিবার পুলিশের দুটি গাড়িতে বোমা হামলায় দুই পুলিশসহ কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন।
নিরাপত্তা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানা যায়।
দুই পুলিশ কর্মকর্তা ছাড়া নিহত অন্যজন হলেন একজন স্বাস্থ্য সহকারী।
প্রত্যক্ষদর্শী একজন রয়টার্সকে জানান, "আমি একটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই এবং সবাইকে ছুটতে দেখি।"
মন্ত্রণালয় আরো জানিয়েছে, জুয়ারেজ মাদক চক্রের জ্যেষ্ঠ সদস্য জেসাস আরমান্দো এ্যাকোস্টা গুয়েরেরোকে গ্রেপ্তার করার পর প্রতিশোধ হিসেবে পুলিশের গাড়িতে এই হামলা চালানো হয়।
সিউদাদ জুয়ারেজে জানুয়ারি ২০০৮ থেকে মাদক সহিংসতায় কমপক্ষে ৬ হাজার মানুষ নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৫১৪ঘ.
bdnews24