২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'তেরে বিন লাদেন' পাকিস্তানে নিষিদ্ধ

ওসামা বিন লাদেনকে নিয়ে নির্মিত ভারতীয় একটি কমেডি সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করেছে পাকিস্তান। সিনেমাটির পরিবেশক বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 07:42 AM

Updated : 25 Aug 2022, 01:58 PM

ইসলামাবাদ, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওসামা বিন লাদেনকে নিয়ে নির্মিত ভারতীয় একটি কমেডি সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করেছে পাকিস্তান। সিনেমাটির পরিবেশক বুধবার একথা জানিয়েছেন। সিনেমাটি প্রদর্শিত হওয়ার অজুহাতে ইসলামি জঙ্গিরা হামলা চালাতে পারে এ আশঙ্কায় এটির প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। 'তেরে বিন লাদেন' (লাদেন তোমাকে ছাড়া) নামের কমেডি সিনেমাটিতে লাদেনের মতো দেখতে একজনকে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে নাদিম মান্দভিওয়াল রয়টার্সকে বলেন, "সিনেমাটি পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে। আমরা সেন্সর বোর্ডের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছি। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা খুব কম।" এর আগে নাদিম জানান, সিনেমাটিতে সেন্সর বোর্ড খারাপ কিছু খুঁজে পায়নি। তিনি বলেন, "তারা ভাবছে সিনেমাটি দেখে কেউ কিছু করতে পারে। এতে ভুল বা খারাপ কিছু উপস্থাপন করা হয়েছে বা ওসামা বিন লাদেনের বিরুদ্ধে কিছু বলা বা তার মানহানি করতে পারে এমন কিছু আছে বোর্ড তা বলেনি ।" ওয়াল্টার মিডিয়া নির্মিত 'তেরে বিন লাদেন' সিনেমাটিতে একজন টেলিভিশন সাংবাদিকের যুক্তরাষ্ট্রে অভিবাসন পাওয়ার চেষ্টার কাহিনী চিত্রিত হয়েছে। পাকিস্তানি পপ স্টার আলি জাফর ওই সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৩১ঘ.