২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমা হামলায় ৪ ন্যাটো সেনা নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বুধবার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৪ ন্যাটো সেনা নিহত হয়েছে। ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটানস ফোর্স (আইএসএএফ) একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 05:07 PM

Updated : 25 Aug 2022, 01:52 PM

কাবুল, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বুধবার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৪ ন্যাটো সেনা নিহত হয়েছে। ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটানস ফোর্স (আইএসএএফ) একথা জানিয়েছে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবানদের শক্ত ঘাঁটি। সে অঞ্চলে পরিচালিত তালেবান বিরোধী অভিযানে গত এক মাসে একশ'র বেশি বিদেশি সেনা নিহত হয়েছে। দেশটিতে তালেবান বিরোধী নয় বছরের যুদ্ধে এক মাসে সর্বোচ্চ সংখ্যক বিদেশি সেনা নিহতের ঘটনা এ মাসেই ঘটেছে। এছাড়া আফগানিস্তানের দক্ষিণাঞ্চলেই বুধবার বিচ্ছিন্ন একটি জঙ্গি হামলায় অপর এক ন্যাটো সেনা নিহত হয়েছে। বুধবারে এ ৫ ন্যাটো সেনা নিহতের ঘটনায় সেখানে গত ২৪ ঘণ্টায় বিদেশি সেনা নিহত হয়েছে ১২ জন। আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর এক লাখ ৫০ হাজার সেনা তালেবান বিরোধী যুদ্ধে নিয়োজিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২২৩০ ঘ.