২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে মুম্বাই হামলা তদন্তে চাপ দেবে ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা বলেছেন, পাকিস্তানকে ২০০৮ সালের মুম্বাই হামলা তদন্তে অগ্রগতির জন্য চাপ দেবেন তিনি। পাক-ভারত শান্তি প্রক্রিয়া নতুন করে শুরু করতে বুধবার ইসলামাবাদে পৌঁছে কৃষ্ণা একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 03:59 PM

Updated : 25 Aug 2022, 01:52 PM

নয়া দিল্লি, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা বলেছেন, পাকিস্তানকে ২০০৮ সালের মুম্বাই হামলা তদন্তে অগ্রগতির জন্য চাপ দেবেন তিনি। পাক-ভারত শান্তি প্রক্রিয়া নতুন করে শুরু করতে বুধবার ইসলামাবাদে পৌঁছে কৃষ্ণা একথা বলেন। ভারতের স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাই বুধবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর বিরুদ্ধে মুম্বাই হামলা নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধনের অভিযোগ করার পর কৃষ্ণা এ মন্তব্য করলেন। মুম্বাইয়ে ওই হামলায় ১৬৬ জন নিহতের ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা ভেঙে যায়। এ আলোচনা নতুন করে শুরু করাই কৃষ্ণার এ সফরের লক্ষ্য। বৃহস্পতিবার পকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে বৈঠক করবেন তিনি। ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের কৃষ্ণা বলেন, "উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপক্ষীয় সম্পর্কে আস্থা ফিরিয়ে আনার জন্য সব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে আমরা আশা করছি।" কৃষ্ণা বলেন, ভারতের সবচেয়ে উদ্বেগের বিষয় সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তান কি পদক্ষেপ নেয় তিনি সেদিকেই চেয়ে আছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর চেষ্টা করা ছাড়াও আফগানিস্তান নিয়েও বৈঠকে আলোচনা করার কথা রয়েছে দুই পররাষ্ট্রমন্ত্রীর। আফগানিস্তানে প্রভাব বিস্তারের জন্য দক্ষিণ এশিয়ার ক্ষমতাধর এ দেশ দুটি প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৫৪ ঘ.