২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস মোকাবেলার নতুন নীতি: কম অর্থ-জোর প্রচারণা

যুক্তরাষ্ট্র এইডস প্রতিরোধে তহবিল বা অর্থ কমিয়ে এ সম্পর্কিত প্রচারাভিযান বাড়ানোর নতুন নীতি গ্রহণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 04:33 PM

Updated : 25 Aug 2022, 01:48 PM

ওয়াশিংটন, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র এইডস প্রতিরোধে তহবিল বা অর্থ কমিয়ে এ সম্পর্কিত প্রচারাভিযান বাড়ানোর নতুন নীতি গ্রহণ করেছে। প্রাণঘাতী এইডস/এইচআইভি ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমে এ বিষয়ক অনুষ্ঠান ও স্কুল ক্যাম্পেইনসহ সব ধরনের সামাজিক প্রচারাভিযান বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এ নীতিতে। এইডস সংক্রমণ ২৫ শতাংশ কমানো, আক্রান্তদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা এবং এইডস সংক্রমণ পরীক্ষা করাতে মানুষের অনীহা দূর করার জন্য কাজ করে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে নতুন এ নীতিতে। এ কর্মসূচিগুলো আরো বেশি সমন্বয়ের ভিত্তিতে করার কথাও বলা হয়েছে। তবে সেগুলোর জন্য নতুন কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের নতুন এ পরিকল্পনার ভূমিকায় প্রেসিডেন্ট বারাক ওবামা লিখেছেন, "এ লক্ষ্যগুলো অর্জনে আমাদের জাতীয়ভাবে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।" তিনি আরো লেখেন, "কেন্দ্রীয় সরকার একা এটি করতে পারবে না, বা তা করাও উচিত নয়। সব স্তরের সরকার ব্যবস্থা, ব্যবসায়ী, সব স