হাভানা , জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)------- কিউবায় মুক্তি পাওয়া ৭ রাজনৈতিক বন্দি পরিবারসহ মঙ্গলবার স্পেনে পৌঁছেছে।
স্পেনের সরকারি বেতার এ তথ্য জানিয়েছে।
কিউবায় জনগণের মুক্তচিন্তার স্বাধীনতা বাড়ানোর প্রতিশ্র"তি পূরণে বন্দিদের মুক্তি দেয়া হল।
সাত রাজবন্দির সবার বয়স ৩৩ থেকে ৬৫ বছরের মধ্যে। রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে তাদেরকে সর্বনিু ১৫ থেকে ২৪ বছরের কারাদন্ড দেওয়া হয়েছিল।
স্পেন কর্তৃপক্ষ জানিয়েছে, কিউবান বন্দিরা ইচ্ছা করলে অন্য কোন দেশে গিয়েও বসবাস করতে পারে।
মুক্তিপ্রাপ্ত রাজবন্দি ওমর রুইজ বলেন, তিনি ও তার আরো ছয়জন সহকর্মীকে একটি ভ্যানে করে হাভানার হোসে মার্টি আন্তর্জাতিক বিমান বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের পরিবার পরিজনরা তার জন্য অপেক্ষায় ছিল।
এরপর তারা এয়ার ইউরোপে চড়ে মাদ্রিদের উদ্দেশ্যে যাত্রা করে।
স
bdnews24