কাবুল, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-আফগানিস্তানে ৬০ কোটি ইউরো অর্থ সাহায্য প্যাকেজ স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ মাসে কাবুলে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ সম্মেলন নাগাদ এ প্যাকেজ স্থগিত করা হয়েছে।
আফগানিস্তানে ইইউ'র বিশেষ প্রতিনিধি বিগোদাস উসাকাস মঙ্গলবার একথা জানিয়েছেন।
উসাকাস বলেন, আফগানিস্তানে প্রতি বছর দুইশ'কোটি ইউরো অর্থ সহায়তা সম্পর্কে আগামী সেপ্টেম্বরে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, "ইইউ সুচিন্তিতভাবে আগামী তিন বছর মেয়াদী অর্থ সহায়তা প্যাকেজ সেপ্টেম্বর নাগাদ স্থগিত করেছে। আফগানিস্তানের জন্য সর্বোচ্চ গুরুত্বের প্রয়োজনীয় বিষয় কী কী এবং আমাদের প্রকল্পগুলো কিভাবে সেগুলো পূরণে কাজে লাগতে পারে তা নিশ্চিত হওয়ার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯১১ ঘ.
bdnews24