২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬০ ভাগ ভোটারের আস্থা হারিয়েছেন ওবামা

প্রায় ৬০ ভাগ ভোটারের আস্থা হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার প্রকাশিত ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ পরিচালিত এক জরিপে এ তথ্য জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 06:07 AM

Updated : 25 Aug 2022, 01:51 PM

ওয়াশিংটন, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রায় ৬০ ভাগ ভোটারের আস্থা হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার প্রকাশিত ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ পরিচালিত এক জরিপে এ তথ্য জানা গেছে। ১৮ মাস আগে প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতাসীন হওয়ার সময় ৬০ ভাগ ভোটার ওবামার নীতি নির্ধারণী ক্ষমতার ওপর আস্থা প্রকাশ করেছিলেন। ভোটারদের কাছে প্রশ্ন রাখা হয়, দেশের ভবিষ্যৎ নিয়ে ওবামা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন, এ ব্যাপারে তাদের আস্থা কতটুকু? ৫৮ শতাংশ ভোটার 'আস্থা কম' অথবা 'কোনো আস্থা নেই' বলে তাদের অভিমত প্রকাশ করেছেন। সা