২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজডুবি নিয়ে বৈঠকে বসছে উ কোরিয়া-জাতিসংঘ কমান্ড

দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজডুবি নিয়ে উত্তর কোরিয়া এবং মার্কিন-নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ড কর্মকর্তারা মঙ্গলবার প্রথম আলোচনায় বসতে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 11:36 AM

Updated : 25 Aug 2022, 01:46 PM

সিউল, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজডুবি নিয়ে উত্তর কোরিয়া এবং মার্কিন-নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ড কর্মকর্তারা মঙ্গলবার প্রথম আলোচনায় বসতে যাচ্ছেন। একজন কর্মকর্তা একথা জানিয়েছেন। জাতিসংঘ কমাণ্ড জানিয়েছে, বৈঠকটি মঙ্গলবার ০১০০ জিএমটি তে দুই কোরিয়ার মধ্যকার সীমান্ত এলাকায় পানমুনজোম গ্রামে অনুষ্ঠিত হবে। গত মার্চে টর্পেডো হামলা চালিয়ে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ চেওনান ডুবিয়ে দেওয়ার জন্য উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে তদন্তকারীরা। ওই ঘটনায় চেওনানের ৪৬ জন নাবিক নিহত হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার এক বিবৃতিতে এ ঘটনায় নিন্দা জানায়। কিন্তু এতে নির্দিষ্ট করে উত্তর কোরিয়াকে দোষী সাব্যস্ত করা হয়নি। উত্তর কোরিয়া জাহাজ ডুবির ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং তাদের অভিযোগ, দক্ষিণ কোরিয়া রাজনৈতিক ফায়দা লুটতে এ ঘটনায় তাদেরকে দায়ী করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩০ ঘ.