২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় ১০ সেনা ও ১২ বিদ্রোহী নিহত

কলম্বিয়ায় দুটি পৃথক ঘটনায় ১০ সেনা ও রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিবিয়ার (ফার্ক) প্রধানের ১২জন দেহরক্ষী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 09:54 AM

Updated : 25 Aug 2022, 01:47 PM

বোগোটা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- কলম্বিয়ায় দুটি পৃথক ঘটনায় ১০ সেনা ও রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিবিয়ার (ফার্ক) প্রধানের ১২জন দেহরক্ষী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন নারীও রয়েছেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। বিমানবাহিনী, সেনাবাহিনী ও ফেডারেল পুলিশ পাহাড়ি এলাকার এক ক্যাম্পে হামলা চালায়। ক্যাম্পটিতে ফার্কের প্রধান গুইলারমো লিও সায়েনজ (যিনি আলফোনসো কানো নামেও পরিচিত) ছিলেন। ল্যাটিন আমেরিকার সবচেয়ে পুরনো বিদ্রোহী গোষ্ঠীর ফার্কের প্রতিষ্ঠাতা ও দীর্ঘদিন ধরে দলীয় প্রধানের দায়িত্বপালনকারী ম্যানুয়েল মারুলেন্ডা ২০০৮ সালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ার পর আলফোনসো কানো ফার্কের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। নিহত নারীদের মধ্যে অন্যতম হলেন কানোর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত ইউনিটগুলোর মধ্যে একটির প্রধান মাগালি গ্র্যানোবোলস। দেশটির সবচেয়ে শক্তিশালী ও পুরোনো গেরিলা সংগঠন ফার্ক '৬০ এর দশক থেকে সরকার বিরোধী বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, ভেলেজুয়েলার সীমান্তবর্তী কলম্বিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ আরায়ুকাতে জঙ্গল ভিত্তিক গেরিলাদের সঙ্গে সংঘর্ষে ১০ সেনা নিহত হয়েছে বলেও জানান গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫৩২ঘ.