২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উগান্ডায় বিশ্বকাপ দেখার সময় বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত

উগান্ডার রাজধানী কামপালায় রোববার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় দুটি রেস্তোরাঁয় বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 03:34 AM

Updated : 25 Aug 2022, 01:47 PM

কামপালা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- উগান্ডার রাজধানী কামপালায় রোববার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় দুটি রেস্তোরাঁয় বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। তবে এপি জানিয়েছে, হামলায় মৃতের সংখ্যা ৬৪। বিবিসি বলছে, এতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে ওই দুই রেস্তোরাঁয় জড়ো হওয়া দর্শকদের ওপর হামলা চালানো হয়। পুলিশের ধারণা, আল-কায়দার অনুসারী একটি সংগঠন ওই হামলা চালিয়েছে। উগান্ডার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ কালে কেইহুরা সাংবাদিকদের বলেন, হামলার সঙ্গে আল কায়েদার অনুসারী জঙ্গি সংগঠন শেবাব জড়িত থাকতে পারে। কারণ আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানোয় শেবাব সন্ত্রাসী হামলার হুমকি দিয়েছিলো। (বিস্তারিত আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এজে/০৯৩৫ ঘ.