টোকিও, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---জাপানে রোববার পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে) সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে।
জাপানের কয়েকটি গণমাধ্যমে বুথ ফেরত জরিপের ফলে একথা বলা হয়েছে।
জাপানের পার্লামেন্টে উচ্চকক্ষের (হাউস অব কাউন্সিলরস) নির্বাচনে রোববার ভোট গ্রহণ শুরু হয়।
এরপর পরই আসতে থাকা বুথ ফেরত জরিপের ফলে সরকারি গণমাধ্যম এনএইচকে জানায়, মোট ২৪২ টি আসনের মধ্যে ক্ষমতাসীন ডিপিজে'র ৬২টি আসন রয়েছে। এগুলো ছাড়া আর সর্বোচ্চ ৪৪ থেকে ৫১ টি আসন জিততে পারে তারা। কিন্তু তাতেও উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না ডিপিজে।
ক্ষমতাসীনদের আধিপত্য ধরে রাখতে ন্যুনতম ১২১ টি আসন প্রয়োজন হবে। যা মোট আসনের অর্ধেক।
টোকিও ব্রডকাস্টিং সিস্টেম এর জরিপে দেখা গেছে, ডিপিজি ৪৮ টি নতুন আসনে জয়লাভ করবে। আর টিভি এশিয়া ক্ষমতাসীনদের কে নতুন ৪৭ টি আসনে সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখছে ।
নতুন প্রধানমন্ত্রী নাওতো কান ও তার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে) এর জন্য এই নির্বাচন অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।
তবে উচ্চকক্ষের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করলেও কান হুমকিতে পড়বেন না । কারণ উচ্চকক্ষের চেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন ্ নিুকক্ষে সংখ্যা গরিষ্ঠতা রয়েছে কানের। তবে সংখ্যাগরিষ্ঠতা না পেলে নতুন আইন প্রণয়ন কঠিন হয়ে পড়বে ডিপিজের জন্য।
এছাড়া তাদের জোট সরকারের নতুন অংশীদার খুঁজতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭০৫ ঘ.
bdnews24