কুন্দুজ, আফগানিস্তান (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- আফগানিস্তানজুড়ে তালেবান হামলায় এ সপ্তাহে একজন জেলা গভর্নর ও ১১ পুলিশ নিহত হয়েছে। কর্তৃপক্ষ রোববার একথা জানিয়েছে।
তাজিকিস্তানের সীমান্তবর্তী আফগানিন্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের একজন স্থানীয় প্রশাসক মোহাম্মদ আইয়ুব এএফপিকে জানান, শনিবার তালেবান জঙ্গি হামলায় ৬ জন সীমান্ত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
তিনি আরো জানান, এ প্রদেশের ইমাম সাহেব জেলায় তালবানদের সঙ্গে জড়িত দুই পুলিশের সহায়তায় হামলার ঘটনাটি ঘটেছে। এ জেলাটি জঙ্গি ঘাঁটি।
পার্শ্ববর্তী জেলা কোয়ালা-ই-জালে একইদিন জঙ্গিরা রিমোট চালিত বোমার মাধ্যমে জেলা প্রধানকে হত্যা করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় সরকারের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
প্রাদেশিক গভার্নরের মুখপাত্র মেহেবুল্লাহ সায়েদি বলেছেন, স্থানীয় নেতা মালিম নাজির তার জেলা থেকে প্রদেশিক রাজধানী যাওয়ার পথে রাস্তার পাশে পাতা বোমা হামলা হলে তার গাড়ির চালক এবং ছেলেসহ আরো দুজন নিহত হয়।
ওদিকে, বাদাশখান জেলায় আরেকটি তালেবান জঙ্গি হামলায় শনিবার টহলরত ৫ পুলিশ নিহত হয়। আফগান স্বরাষ্ট্রমন্ত্রণারয় একটি পৃথক বিবৃতিতে একথা বলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৪০ ঘ.
bdnews24