২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার জাতিসংঘ দূত প্রত্যাহার করলেন বান

শ্রীলংকায় যুদ্ধাপরাধ তদন্ত প্যানেলের বিরুদ্ধে ৪ দিনব্যাপী প্রতিবাদ-বিক্ষোভের মুখে জাতিসংঘ দপ্তর বন্ধ করে বৃহস্পতিবার শীর্ষ দূতকে প্রত্যাহার করেছেন মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2010, 10:32 AM

Updated : 25 Aug 2022, 01:36 PM

কলোম্বো, ৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------- শ্রীলংকায় যুদ্ধাপরাধ তদন্ত প্যানেলের বিরুদ্ধে ৪ দিনব্যাপী প্রতিবাদ-বিক্ষোভের মুখে জাতিসংঘ দপ্তর বন্ধ করে বৃহস্পতিবার শীর্ষ দূতকে প্রত্যাহার করেছেন মহাসচিব বান কি মুন। রাজধানী কলোম্বোয় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি 'ইউএনডিপি'র আঞ্চলিক কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে বিক্ষোভ বন্ধে ব্যর্থতার জন্য শ্যীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে সরকারের সমালোচনাও করেছেন বান কি মুন। গত বছর শ্রীলংকায় তামিল টাইগারদের বিরুদ্ধে লড়াইয়ের শেষদিনগুলোতে সেনাবাহিনীর যুদ্ধাপরাধের অভিযোগ খতিয়ে দেখতে বানের গঠিত তদন্ত প্যানেলের বিরুদ্ধে কলোম্বোয় গৃহায়ণমন্ত্রী বিমল বীরাওয়ানসার নেতৃত্বে গত মঙ্গলবার থেকে বিক্ষোভ শুরু হয়েছে। বান তদন্ত প্যানেল ভেঙে না দেওয়া পর্যন্ত অনশনের ঘোষণা দিয়ে বৃহস্পতিবার থেকে জাতিসংঘ দপ্তরের সামনে অনশন শুরু করেন বীরওযানসা। ওদিকে, জাতিসংঘের এই তদন্ত প্যানেল অপ্রয়োজনীয় বলে ইতোমধ্যেই এর সমালোচনা করেছে রাশিয়া ও চীন। দু দেশের এ সমর্থনের জন্য শ্রদ্ধা জানাতে শুক্রবার ৩০০বিক্ষোভকারী জাতিসংঘ কার্যালয় থেকে রুশ দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে। বিক্ষোভকারী অনুরাধা পেরেরা রয়টার্সকে বলেন, আমাদের পাশে দাঁড়ানোর জন্য রাশিয়াকে ধন্যবাদ জানানো উচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬২৫ ঘ.