পেশোয়ার, পাকিস্তান, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার কার্যালয়ের বাইরে শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
সরকার ও হাসপাতালসূত্রে এ খবর জানা গেছে।
আফগান সীমান্তবর্তী আদিবাসী পশতুন অঞ্চলে ওই সরকারি অফিসের সামনে বেশকিছু লোক জড়ো হলে সেখানে আত্মঘাতী হামলা চালানো হয়।
হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় অন্তত ৩ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২৮ঘ.
bdnews24