২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৩৫ দিন পর অনশন ভাঙলেন ফারিনাস

আমরণ অনশন ভেঙ্গেছেন কিউবান মনস্তাত্ত্বিক গুইলারমো ফারিনাস। ৫২ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে কিউবান কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৩৫ দিন পর অনশন ভাঙলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2010, 05:47 AM

Updated : 25 Aug 2022, 01:37 PM

হাভানা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- আমরণ অনশন ভেঙ্গেছেন কিউবান মনস্তাত্ত্বিক গুইলারমো ফারিনাস। ৫২ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে কিউবান কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৩৫ দিন পর অনশন ভাঙলেন তিনি। এক বিবৃতিতে ফারিনাস জানান, "মুখোমুখি অবস্থানে থেকে কোনো পক্ষই জয়ী কিংবা পরাজিত হয়নি। শুধুমাত্র কিউবা, আমাদের জাতিই জয়ী হয়েছে।" আন্তর্জাতিক চাপ এবং জাতিসংঘ ও ইউরোপের সঙ্গে সম্পর্কোন্নয়নের পদক্ষেপ হিসাবে রাজনৈতিক কারণে আটক ৫২ জনকে বুধবার মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় কিউবা। বন্দি মুক্তির দাবিতে এ বছরের ২৩ ফেব্র"য়ারি কিউবার ভিন্নমতাবলম্বী ওরলেন্ডো জাপাটা ৮৫ দিন অনশন করে মৃত্যুবরণ করেন। এর পরদিনই অনশন শুরু করেন ফারিনাস। এর আগে সোমবার ইন্টারনেটে প্রকাশিত এক বিবৃতিতে ফারিনাস জানিয়েছিলেন, তিনি মৃত্যুর খুব কাছাকাছি রয়েছেন এবং এই মৃত্যুর জন্য দায়ী থাকবেন ফিদেল কাস্ত্রো ও তার ভাই রাওল কাস্ত্রো। বিবৃতিতে তিনি আরো বলেছিলেন, "মৃত্যু যে খুব কাছেই এ বিষয়ে আমি সচেতন এবং ২৫ জন রাজনৈতিক বন্দির জীবন রক্ষার প্রচেষ্টাকে আমি সম্মান হিসেবে দেখছি।" এদিকে, বুধবার বিকালে ৩৩ থেকে ৬০ বছর বয়সী পাঁচজন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাদের স্পেন যাওয়ার কথা ছিল। এদিকে, মুক্তিপ্রাপ্ত বন্দিদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র ও স্পেন। আগামী কয়েকমাসের মধ্যেই বাকি বন্দিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। মুক্তি পাওয়ার পর কিউবা ছেড়ে যেতে চাইলে তাদের বাধা দেওয়া হবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪২ঘ.