হাভানা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক চাপ এবং জাতিসংঘ ও ইউরোপের সঙ্গে সম্পর্কোন্নয়নের পদক্ষেপ হিসাবে রাজনৈতিক কারণে আটক ৫২ জনকে মুক্তি দেবে কিউবা।
বুধবার দেশটির ক্যাথলিক চার্চ একথা জানায়।
চার্চ জানায়, বুধবার বিকালে ৫ জন বন্দিকে মুক্তি দেওয়া হবে যারা স্পেনে যাওয়ার অনুমতি পাবেন। আর বাকি ৪৭ জন বন্দিকে আগামী কয়েক মাসের মধ্যে ছেড়ে দেওয়া হবে। চাইলে তারাও কমিউনিস্ট নিয়ন্ত্রিত এই ক্যারিবিয়ান রাষ্ট্র ছেড়ে চলে যেতে পারবেন।
২০০৩ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়। সরকার পক্ষের এই পদক্ষেপ সেইসময় কিউবার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ
bdnews24