২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে কুর্দি বিদ্রোহী-সেনা সংঘর্ষে নিহত ১৫

তুরস্কে একটি সেনা ছাউনিতে কুর্দি বিদ্রোহীদের হামলার পর দুপক্ষের সংঘর্ষে ৩ সেনা ও ১২ জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনী মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 04:15 PM

Updated : 25 Aug 2022, 01:23 PM

দিয়ারবাকির, জুলাই, ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- তুরস্কে একটি সেনা ছাউনিতে কুর্দি বিদ্রোহীদের হামলার পর দুপক্ষের সংঘর্ষে ৩ সেনা ও ১২ জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনী মঙ্গলবার একথা জানিয়েছে। সেনাবাহিনী তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, ইরাক-ইরান সীমান্তবর্তী হাক্কারি প্রদেশের পল্লী অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জঙ্গিরা সেনা ছাউনিতে হামলা চালালে দুপক্ষে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তুরস্ক ও আন্তর্জাতিক স