২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুপ্তচরবৃত্তির দায়ে চীনে মার্কিন ভূতাত্ত্বিকের জেল

চীনের একটি আদালত এক মার্কিন ভূতাত্ত্বিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে আট বছরের কারাদণ্ড দিয়েছে। যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 04:35 PM

Updated : 25 Aug 2022, 01:19 PM

বেইজিং, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের একটি আদালত এক মার্কিন ভূতাত্ত্বিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে আট বছরের কারাদণ্ড দিয়েছে। যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস সোমবার একথা জানিয়েছে। চীনা বংশোদ্ভূত ভূতাত্ত্বিক জু ফেং যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি ২০০৭ সালের শেষ দিকে একটি তেল কোম্পানির তথ্যউপাত্ত (ডাটাবেইস) তার মার্কিন কনসাল্টিং ফার্ম 'আইএইচএস এনার্জি'র কাছে বিক্রির ব্যবস্থা করে দেওয়ার পর আটক হন। চীন ও যুক্তরাষ্ট্রে বন্দীদের অধিকার রক্ষায় কাজ করা 'দুইহুয়া ফাউন্ডেশন' বলেছে, এক বছরের বিচার কার্যক্রম শেষে জু'র বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন দলিল সংগ্রহ ও তা পাচারের চেষ্টার অভিযোগ প্রমাণিত হয়েছে। এতে জু'র জেল হওয়ার পাশাপাশি দুই লাখ ইউয়ান জরিমানাও হয়েছে। যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র রিচার্ড বুয়াংগান বলেছেন, "ড. জুর আট বছরের জেল ও দুই লাখ ইউয়ান জরিমানা হওয়ায় আমরা হতাশ। তবে চীনের আইনের আওতায়ই আমরা তার অধিকার রক্ষার জন্য কাজ করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২২৩ ঘ.