বাগদাদ, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- বাগদাদ সফরের শেষ দিন সোমবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মতবিরোধ দূর করে সরকার গঠনের জন্য ইরাকের নেতাদের রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী নূরি আল মালিকিসহ অন্য সব রাজনীতিবিদদেরকে রাজনৈতিক অচলাবস্থা অবসানের আহ্বান জানিয়েছেন তিনি।
বাইডেন প্রেসিডেন্ট জালাল তালাবানির সঙ্গে বৈঠক করবেন। এর আগে রাজনীতিকদের ইরাকি ভোটারের রায় মেনে নেওয়ার আহ্বান জানাবেন তিনি।
বাইডেন প্রথমে নূরি ইয়াদ আল্লাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ৭ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তিনি দ্বিতীয় অবস্থানে রয়েছেন। প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির চেয়ে তিনি কিছুটা পিছিয়ে রয়েছেন।
বাইডেন বলেছেন, "আপনার প্রতি আমার অনুরোধ আপনি যা শুরু করেছেন তা শেষ করুন।" নতুন সরকারে আনুপাতিক হারে সব স
bdnews24