মস্কো, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- সাইবেরিয়ায় রাশিয়ান সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জ-এ এক বিস্ফোরক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন।
আরআইএ নভোস্তি এবং ইন্টারফ্যাক্স সংবাদমাধ্যম সোমবার এক প্রতিবেদনে এ কথা জানায়।
দক্ষিণ সাইবেরিয়ার আলতাই অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
এতে একজন লেফট্যানান্ট কর্নেল ও মেজরসহ স্থানীয় বিস্ফোরক ফার্মের চারজন ছয়জন নিহত হন। নিহত সেনাকর্মকর্তা দুজনেই ইঞ্জিনিয়ার কোরের সদস্য।
ট্রাকে করে গান পাউডার ও বাতিলকৃত বিস্ফোরক ফায়ারিং রেঞ্জ-এ নিয়ে যাওয়ার সময় বিস্ফোরিত হলে এই প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকটিও সম্পূর্ণ পুড়ে যায়।
দুর্ঘটনাটি শনিবার ঘটলেও আরআইএ নভোস্তি জানিয়েছে, এটিই ওই দুর্ঘটনার প্রথম প্রতিবেদন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২৬ঘ.
bdnews24