২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬৩ জঙ্গি হত্যা করেছে আফগান-ন্যাটো বাহিনী

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে পুলিশ ও মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর অভিযানে ৬৩ জঙ্গি নিহত হয়েছে। একইসঙ্গে আটক হয়েছে কয়েক টন অবৈধ মাদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 03:29 PM

Updated : 25 Aug 2022, 01:16 PM

কাবুল , জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে পুলিশ ও মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর অভিযানে ৬৩ জঙ্গি নিহত হয়েছে। একইসঙ্গে আটক হয়েছে কয়েক টন অবৈধ মাদক। আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয় রোববার একথা জানিয়েছে। বিশ্বের শীর্ষ হেরোইন উৎপাদনকারী হেলমন্দ প্রদেশের দেশো জেলায় দু'দিন ব্যাপী এ অভিযান চলে। আফগানিস্তানে তালেবান জঙ্গিদের অন্যতম ঘাঁটি এবং পপি চাষের সবচেয়ে বড় এলাকা এই প্রদেশটি এখন মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সেনাদের হামলার লক্ষ্যস্থলে পরিণত হয়েছে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদ এক বিবৃতিতে বলেছেন, আফগান নিরাপত্তা বাহিনী ও বিদেশি বাহিনীর এ যৌথ অভিযানে ৬৩ জন জঙ্গি মারা পড়া এবং প্রায় ১৬ টন মাদক আটক হওয়াটা বড় ধরনের অর্জন। মার্কিন ও আফগান সেনাদের ক্ষয়ক্ষতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিস্তারিত কোন তথ্য দেয়নি। এ সম্পর্কে তাৎক্ষণিকভাবে তালেবানদের কোন মন্তব্য পাওয়া যায়নি। প্রায় দেড় লাখ বিদেশি সেনা এবং এক লাখ আফগান সেনা-পুলিশের উপস্থিতি স্বত্ত্বেও এ বছর আফগানিস্তানে সহিংসতা গত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। এরই মধ্যে মার্কিন ও ন্যাটো বাহিনীর নতুন প্রধান কমান্ডার জেআরেল ডেভিড পেট্রাউস রোববার কাবুলে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১২৬ ঘ.