২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় মিউনিখ হামলা পরিকল্পনাকারীর মৃত্যু

১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলেটদের ওপর প্রাণঘাতী হামলার মূল পরিকল্পনাকারী ফিলিস্তিন গেরিলা মোহাম্মদ দাউদ ওদে শনিবার সিরিয়ায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 12:53 PM

Updated : 25 Aug 2022, 01:17 PM

ডামাসকাস, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলেটদের ওপর প্রাণঘাতী হামলার মূল পরিকল্পনাকারী ফিলিস্তিন গেরিলা মোহাম্মদ দাউদ ওদে শনিবার সিরিয়ায় মারা গেছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা একথা জানান। তিনি আবু দাউদ নামেও পরিচিত। কিডনি বিকল হওয়ায় দামেস্কর আন্দালাস হাসপাতালে ৭৩ বছর বয়সে তিনি মারা যান। আবু দাউদ ছিলেন ব্ল্যাক সেপ্টেম্বর নামক ফিলিস্তিন গেরিলা গোষ্ঠীর সাবেক নেতা। তিনি মিউনিখ হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছিলেন। যে হামলায় ১১ জন ইসরায়েলি নিহত হয়েছিল। কিন্তু তিনি নিজে হামলা করেননি; হামলার ঘটনায় মৃত্যুর জন্য তিনি সরাসরি দায়ী নন বলে দাবি করেছিলেন দাউদ। হামলার পরিকল্পনাকারী হিসেবে তাকে দায়ী করা হলে ১৯৯৯ সালে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "আমি কাউকে হত্যা করিনি এবং কাউকে হত্যার নির্দেশ দেইনি।" দামেস্কর কাছে যারমোক ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পের শহীদ সমাধিক্ষেত্রে শনিবার তাকে সমাহিত করা হয়েছে। সে সময় ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ গোষ্ঠীর সদস্যসহ বিভিন্ন ফিলিস্তিন গোষ্ঠীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮২৮ ঘ.