২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আকস্মিক সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার আকস্মিক সফরে ইরাকে গেছেন। মার্চের নির্বাচন কোনো সুনির্দিষ্ট ফলাফল ছাড়াই শেষ হওয়ায় নতুন সরকারবিহীন ইরাকে বিরাজমান উত্তেজনার মধ্যে বাইডেন এ সফরে গেলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 10:34 AM

Updated : 25 Aug 2022, 01:18 PM

বাগদাদ, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার আকস্মিক সফরে ইরাকে গেছেন। মার্চের নির্বাচন কোনো সুনির্দিষ্ট ফলাফল ছাড়াই শেষ হওয়ায় নতুন সরকারবিহীন ইরাকে বিরাজমান উত্তেজনার মধ্যে বাইডেন এ সফরে গেলেন। সফরকালে ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি এবং নির্বাচনে সর্বোচ্চ ভোটে এগিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাওয়ির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বাইডেনের। তাছাড়া এ সফরে বাইডেন রোববার মার্কিন সেনাদের সঙ্গে স্বাধীনতা দিবসও উদযাপন করবেন। ইরাক সরকারের মুখপাত্র আলি আল দাব্বাগ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরাক পরিস্তিতি নিয়ে অনেক উদ্বিগ্ন। কিন্তু ইরাকের অভ্যন্তরীণ ব্যাপারে খুব কমই হস্তক্ষেপ করে। তিনি রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্র উপদেশ দিতে চায়। কিন্তু সমস্যা সমাধানে এর প্রভাব ততটা থাকে না। ইরাক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়টিতে ততটা জোর না দিয়ে বাইডেন বলেছেন, বিশ্বের নেদারল্যান্ডসের মতো অনেক দেশেই কোয়ালিশন গঠন নিয়ে দীর্ঘ আলোচনা চলছে। আর যুক্তরাষ্ট্র ইরাকি নেতাদের ওপর চাপ সৃষ্টি করতে সেখানে যায়নি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। বাইডেন এর আগে ইরাকে ৭ মার্চের পার্লামেন্টারি নির্বাচনের সময় ইরাক সফর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬২৫ ঘ.