২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভ

জাতিগত সহিংসতায় বিপর্যস্ত মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট হিসাবে শনিবার দায়িত্ব নিলেন রোজা ওতুনবায়েভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 04:46 AM

Updated : 25 Aug 2022, 01:15 PM

বিসকেক, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- জাতিগত সহিংসতায় বিপর্যস্ত মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট হিসাবে শনিবার দায়িত্ব নিলেন রোজা ওতুনবায়েভ। এর মাধ্যমে দেশটির প্রথম নারী রাষ্ট্রপ্রধান হলেন তিনি। সাবেক কূটনীতিক ওতুনবায়েভ গত এপ্রিলে কিরগিজস্তানে সরকারবিরোধী রক্তক্ষয়ী সহিংসতার পর ক্ষমতায় আসেন। ওই সহিংসতায় সাবেক প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ ক্ষমতাচ্যুত হন এবং দেশ থেকে নির্বাসিত হন। এর পরপরই দেশটিতে বিরোধী দলের নেতৃত্বে অর্ন্তর্বতী সরকার গঠন করা হয়। অর্ন্তর্বতী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ওতুনবায়েভ। ওতুনবায়েভা প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার মাত্র একদিন আগেই কিরগিজস্তানে সংসদীয় গণতন্ত্র প্রবর্তনের লক্ষ্যে গণভোটের চূড়ান্ত ফলাফল জানা যায়। এতে কিরগিজ জনগণের ৯০ শতাংশেরও বেশি সংসদীয় পদ্ধতির পক্ষে রায় দেন। জনগণের রায় বাস্তবায়িত হলে কিরগিজস্তানই হবে মধ্য এশিয়ার সংসদীয় গণতন্ত্রের প্রথম রাষ্ট্র। ওতুনবায়েভ মনে করেন, এর মাধ্যমেই জাতিগত সহিংসতাপ্রবণ এই রাষ্ট্রে শৃঙ্খলা ফিরে আসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৮ঘ.