কুন্দুজ, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সাহায্য সংস্থায় শুক্রবার আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন।
হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান জঙ্গিরা।
আফগান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এএফপিকে জানান, হামলায় একজন জার্মান নিরাপত্তারক্ষীসহ তিনজন নিহত হয়েছেন।
উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের গভর্নর মোহাম্মদ ওমর এএফপিকে জানান, কুন্দুজ শহরের ডেভেলপমেন্ট অলটারনেটিভ ইনচ (ডিএআই) ভবনে কমপক্ষে চারজন আত্মঘাতী হামলা চালায় এবং এরমধ্যে দুজন বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়।
হামলার পর ন্যাটো ও আফগান সেনারা ভবনটি ঘিরে ফেলে। এ সময় ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছিল।
বিদেশি সেনাদের লক্ষ করে তালেবান জঙ্গিদের সর্বশেষ হামলা এটি । প্রায় নয় বছর ধরে আফগানিস্তানে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ন্যাটো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৫১১ঘ.
bdnews24