২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজগৃহে পরবাসী আফগান হিন্দু ও শিখ সম্প্রদায়

আফগানিস্তানে সপ্তম শতকে মুসলমানদের আসার আগে বহুবছর ধরে যাদের প্রবল আধিপত্য ছিল, অর্থনীতি ছিল যাদের নিয়ন্ত্রণে আজ সেই হিন্দু ও শিখদেরই অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম চালাতে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 09:00 AM

Updated : 25 Aug 2022, 01:11 PM

কাবুল, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে সপ্তম শতকে মুসলমানদের আসার আগে বহুবছর ধরে যাদের প্রবল আধিপত্য ছিল, অর্থনীতি ছিল যাদের নিয়ন্ত্রণে আজ সেই হিন্দু ও শিখদেরই অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম চালাতে হচ্ছে। আফগান পার্লামেন্টের একমাত্র অমুসলিম সিনেটর আওতার সিং (৪৭) জানান, "আমাদের কোন আশ্রয় নেই, কোন জমি নেই, কোন কর্তৃপক্ষ নেই।" তিনি আরো বলেন, "সরকারের কেউ আমাদের কথা শোনেনা, কিন্তু আমাদের ধৈর্য্য ধরতে হবে, কারণ এছাড়া আমাদের কোন পথ নেই।" ১৯৯২ সালে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের পতন ও গৃহযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত আফগানিস্তানে প্রায় ২ লাখ হিন্দু ও শিখ ধর্মাবলম্বী ছিলেন। অথচ আজ তাদের সংখ্যা মাত্র কয়েক হাজার। যখন কাবুলে গৃহযুদ্ধ শুরু হয় তখন এই দুই স