২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসন ব্যবস্থা পুনর্গঠনে বক্তব্য রাখবেন ওবামা

যুক্তরাষ্ট্রের ভেঙে পড়া অভিবাসন ব্যবস্থা পুনর্গঠনে পদক্ষেপ গ্রহণের জন্য বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট বারাক ওবামা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 09:25 AM

Updated : 25 Aug 2022, 01:08 PM

ওয়াশিংটন, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- যুক্তরাষ্ট্রের ভেঙে পড়া অভিবাসন ব্যবস্থা পুনর্গঠনে পদক্ষেপ গ্রহণের জন্য বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট বারাক ওবামা । কোনো কোনো পর্যবেক্ষক ধারণা করছেন, এ বছর অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষা এবং লাখ লাখ অবৈধ অভিবাসীদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে নতুন অভিবাসননীতির বিষয়ে ওবামা ওয়াশিংটনের আমেরিকান ইউনিভার্সিটিতে বক্তব্য রাখবেন। হোয়াইট হাউজের সহকারী মুখপাত্র বিল বার্টন বুধবার বলেছেন, "তিনি (ওবামা) ভাবছেন অভিবাসন বিষয়ে তার দৃষ্টিভঙ্গি নিয়ে আমেরিকানদের সঙ্গে আলোচনার এটাই উপযুক্ত সময়।" "তিনি মনে করেন এ বিতর্ক জবাবদিহিতার--- সীমান্ত সুরক্ষা নিয়ে জবাবদিহিতা, অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত কর্মীদের জবাবদিহিতা এবং যারা অবৈধভাবে এদেশে বাস করছে তাদের জবাবদিহিতা।" বৃহস্পতিবারের বক্তব্যের জন্য নির্ধারিত স্থানটি ওবামার জন্য তাৎপর্যপূর্ণ। প্রেসিডেন্ট ওবামা ও গণতন্ত্রের প্রতীক সিনেটর এডওয়ার্ড কেনেডি উভয়ই এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ওবামার প্রাথমিক নির্বাচনী প্রচারণায় এ বিষয়টি ব্যাপক গতি সঞ্চার করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৫২০ঘ.