মেক্সিকো সিটি, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক। নিজের মৃত্যুর খবর প্রত্যাখ্যান করার কয়েক ঘণ্টার মধ্যেই নিহত হলেন মেক্সিকোর সঙ্গীতশিল্পী সার্গিও ভেগা।
এল শাকা নামে খ্যাত ৪০ বছর বয়স্ক মেক্সিকান সঙ্গীত শিল্পী সার্গিও ভেগা শনিবার মেক্সিকোর উত্তরাঞ্চলীয় প্রদেশ সিনালোয় তার লাল ক্যাডিলাক চালিয়ে একটি কনসার্টে যোগ দিতে যাচ্ছিলেন। পথে তিনি অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন।
এর আগে স্থানীয় সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর প্রচারিত হলে, একটি বিনোদন ওয়েবসাইট 'ল্য ওরেজা'কে তিনি জানান, খবরটি সত্য নয়।
ওয়েবসাইটকে ভেগা বলেছিলেন, "একটি রেডিও স্টেশন কিংবা সংবাদপত্রে কেউ একজন জানিয়েছে, আমি নিহত হয়েছি অথবা দুর্ঘটনায় আহত হয়েছি। তখন আমি আমার প্রিয় মাকে ফোন করে বিষয়টি গুজব বলে আশ্বস্ত করি। কেননা তিনি হৃদরোগে ভুগছেন।"
প্রথম দফা ভেগার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে ভক্তরা টুইটারে শোকবার্তাও পোস্ট করে।
মেক্সিকোয় সা
bdnews24