সিউল , জুন ২৯ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এএফপি)----- উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের উত্তরাধিকার হওয়ার প্রস্তুতিস্বরূপ গতবছর তার ছোট ছেলে কিম জং উন গোপনে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন।
দক্ষিণ কোরিয়ায় ডং এ লিবো সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য প্রকাশিত হয়েছে।
২০০৯ সালের ৮ মার্চে উত্তর কোরিয়ার 'সুপ্রিম পিপলস এসেম্বলি'র নির্বাচনে বিজয়ী ৬৮৭ সদস্যের আনুষ্ঠানিক তালিকায় কিম জং উন (২৭) এর নাম উল্লেখ করা হয়নি।
কিন্তু ডং এ লিবো সংবাদপত্রে উত্তর কোরিয়া সংশ্লিষ্ট এক পশ্চিমা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, কিম জং ছদ্মনামে জং উন নির্বাচিত হয়েছেন।
তিনি আরো বলেন, পার্লামেন্টের ২১৬ নম্বর নির্বাচক মন্ডলী হিসেবে জং উন নির্বাচিত হয়েছেন। ২১৬ সংখ্যাটির বিশেষত্ব হল এটি দিয়ে বর্তমান ক্ষমতাসীন নেতা কিম জং এর জন্মদিন বোঝায়। কিম জং এর জন্মদিন ফেব্র"য়ারি মাসের ১৬ তারিখে।
জং উনের নির্বাচনের বিষয়টি উত্তর কোরিয়া গোপন রাখতে চেয়েছে বলেই আনুষ্ঠানিক তালিকায় তার নাম উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে পশ্চিমা সূত্র।
দক্ষিণ কোরিয়ার প্রধান গোয়েন্দা সংস্থার এক মুখপাত্র প্রতিবেদনটিকে আমল না দিয়ে বলেছেন, জং উনের উত্তর কোরিয়ার 'রাবার স্ট্যাম্প ' পার্লামেন্টের সদস্য হওয়ার সম্ভাবনা খুব কম।
তবে সিউল বিশ্ববিদ্যালয়ের নর্থ কোরিয়া স্টাডিজ এর ইয়াং মু জিন বলেছেন, সংবাদপত্রে প্রকাশিত সংবাদ সত্য হয়ে থাকলে ক্ষমতার উত্তারিধকার সির্বাচনের বিষয়টির স্পর্শকাতরতা বিবেচনা করে পিয়ংইয়ং এর ঘটনাটি গোপন করা খুব স্বাভাবিক।
জং উন তার বাবা কিম জং এর স্থলাভিষিক্ত হচ্ছেন বলে এর আগেও অনেক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ২০০৮ সাল থেকে কিম হৃদরোগে আক্রান্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮২৭ ঘ.
bdnews24