ওয়াশিংটন, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের ন্যাটো-মার্কিন বাহিনীর কমান্ডারের পদ থেকে অপসারিত জেনারেল স্ট্যানলে ম্যাকক্রিস্টাল সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরিকল্পনা জানিয়েছেন। মার্কিন সেনাবহিনীর এক কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন।
'রোলিং স্টোন' ম্যাগাজিনে প্রকাশিত এক প্রবন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রশাসনের সমালোচনা করায় গত সপ্তাহে ম্যাকক্রিস্টালকে বরখাস্ত করেন ওবামা।
এক সেনা মুখপাত্র মঙ্গলবার বলেন, "ম্যাকক্রিস্টাল আজ তার অবসর গ্রহণের ইচ্ছা সেনাবাহিনীকে জানিয়েছেন।"
তিনি জানান, ম্যাকক্রিস্টালকে আনুষ্ঠানিকভাবে কাগজপত্র জমা দিতে হবে। ফলে তার অবসর কখন থেকে কার্যকর হবে তা এখনো পরিষ্কার নয়।
প্রেসিডেন্ট ওবামা ম্যাকক্রিস্টালের জায়গায় জেনারেলডেভিড পেত্রাউসকে নতুন আফগান ন্যাটো-মার্কিন বাহিনীর কমান্ডার হিসাবে মনোয়ন দিয়েছেন। ডেভিডের মনোয়নের বিষয়টি নিয়ে মঙ্গলবার সিনেটে শুনানি হওয়ার কথা রয়েছে।
ইরাক যুদ্ধের অন্যতম রূপকার ছিলেন জেনারেল ডেভিড পেত্রাউস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬৫৫ ঘ.
bdnews24