২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সিনেটর রবার্ট বার্ডের জীবনাবসান

মার্কিন সিনেটর রবার্ট বার্ড আর নেই। যুক্তরাষ্ট্রের ইনোভা ফেয়ারফ্যাক্স হাসপাতালে সোমবার তিনি মৃত্যুবরণ করেন। ডেমোক্র্যাট দলের এক মুখপাত্র একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 02:37 PM

Updated : 25 Aug 2022, 12:57 PM

ওয়াশিংটন, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন সিনেটর রবার্ট বার্ড আর নেই। যুক্তরাষ্ট্রের ইনোভা ফেয়ারফ্যাক্স হাসপাতালে সোমবার তিনি মৃত্যুবরণ করেন। ডেমোক্র্যাট দলের এক মুখপাত্র একথা জানিয়েছেন। সর্বকালের সবচেয়ে বেশি সময় ধরে মার্কিন কংগ্রেসের আইন প্রণেতা হিসেবে কাজ করেছেন বার্ড। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ১৯৫২ সালে রবার্ট বার্ড প্রথম হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এর সদস্য হিসেবে নির্বাচিত হয়ে কংগ্রেসে যান। মার্কিন কংগ্রেসের আইন প্রণেতা হিসেবে তিনি ডজন সংখ্যক প্রেসিডেন্টের সঙ্গে কাজ করেছেন। রবার্ট বার্ডের মুখপাত্র জেসে জ্যাকোবস বলেন, ওয়াশিংটন ডিসির নিকটবর্তী ইনোভা ফেয়ারফ্যাক্স হাসপাতালে শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয়েছে। গত সপ্তাহে হৃদরোগজনিত অসুস্থতার কারণে বার্ড হাসপাতালে ভর্তি হন। যুক্তরাষ্ট্রের সংবিধানের একটি কপি সব সময় বুক পকেটে রাখা বার্ড ২০০৬ সালে রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, "আমি দেশের জন্য কাজ করতে ভালোবাসি, আমি সিনেটকে ভালোবাসি, আমি যদি আরো একশ' বছর বেঁচে থাকতে পারতাম তাহলে সিনেটের কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করতাম।" ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসন চালানোর বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার ছিলেন রবার্ট বার্ড। আফগানিস্তানে ব্যাপক সংখ্যক মার্কিন সেনা সমাবেশ ঘটানোর ক্ষতিকর দিক সম্পর্কেও সতর্ক করেছিলেন বার্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০১৫ ঘ.