২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ত্রাণবাহী জাহাজ পাঠানোর পরিকল্পনা বাতিল করেছে ইরান

গাজা উপত্যকায় ত্রাণবাহী জাহাজ পাঠানোর পরিকল্পনা বাতিল করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 11:00 AM

Updated : 25 Aug 2022, 12:58 PM

তেহরান, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজা উপত্যকায় ত্রাণবাহী জাহাজ পাঠানোর পরিকল্পনা বাতিল করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। গাজায় ত্রাণবাহী জাহাজ পাঠানোর ওপর আরোপিত ইসরায়েলি অবরোধ ভাঙ্গার লক্ষ্যে গত কয়েকদিন ধরেই ইরানের বন্দর আব্বাস থেকে একটি জাহাজ ছাড়ার কথা শোনা যাচ্ছিল। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, দখলদার সরকারের পরবর্তী নিষেধাজ্ঞা এবং সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচলের অনুমতি না পাওয়ায় ত্রাণ সামগ্রী নিয়ে রেড ক্রিসেন্টের জাহাজ পাঠানোর পরিকল্পনা স্থগিত করা হয়েছে। তবে সুয়েজ খাল কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় যাওয়ার জন্য এ খাল অতিক্রম করতে ইরান তাদের কোনো অনুরোধ জানায়নি। ঊর্ধ্বতন এক কর্মকর্তা আরো জানান, সুয়েজ খাল কর্তৃপক্ষ ইরানের জাহাজের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেনি। ফিলিস্তিনের হামাস গোষ্ঠীকে অস্ত্র দিয়ে সহায়তা করার জন্য ইরানকে অভিযুক্ত করে আসছে ইসরায়েল। একইসঙ্গে তারা জানিয়েছে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির উদ্দেশ্য হলো পারমাণবিক বোমা তৈরি। তবে তেহরান এ দুটি অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৬৫২ঘ.