লন্ডন, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- মেক্সিকো উপসাগরে তেলকূপ দুর্ঘটনায় ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) এ পর্যন্ত ২শ' ৬৫ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে।
সোমবার ব্রিটিশ তেল কোম্পানি বিপি এক বিবৃতিতে এই ঘোষণা দিয়ে জানায়, ব্যয় আরো বাড়বে।
বিবৃতিতে আরো জানানো হয়, "এখনো পর্যন্ত বিভিন্ন খাতে প্রায় ২শ' ৬৫ কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে। এর মধ্যে তেলকূপ বিস্ফোরণে তেল ছড়িয়ে পড়ার দায়, উপকূলীয় রাজ্যগুলোকে অনুদান, ক্ষতিপূরণ এবং সমন্বিত ব্যয়খাতও রয়েছে।"
bdnews24