২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৪০০

চীনের দক্ষিণাঞ্চলে অনবরত ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যায় কমপক্ষে ৩৭৯ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম এবং সরকারী সংস্থাগুলো এ কথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 02:49 PM

Updated : 25 Aug 2022, 12:49 PM

বেইজিং, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের দক্ষিণাঞ্চলে অনবরত ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যায় কমপক্ষে ৩৭৯ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম এবং সরকারী সংস্থাগুলো এ কথা জানায়। এ সপ্তাহের শুরুতে জিয়াংজি প্রদেশ থেকে বন্যার কারণে প্রায় ১ লাখ লোক ঘর ছাড়া হয়েছে। এদিকে হিউনান প্রদেশের পরিস্থিতি সম্পর্কে জানাতে গিয়ে হিউনান প্ররিবেশগত প্রতিরক্ষা ব্যুরোর একজন কর্মকর্তা জিয়াং যোংপেং রয়টার্সকে জানিয়েছেন, "জিয়াং নদীর তীরবর্তী কিছু গ্রাম ও এলাকা, আবাদি জমি এবং বাড়ি-ঘর বন্যায় ডুবে গেছে।" তীব্বতে রবফ গলা ও দক্ষীণাঞ্চলে ভারী বর্ষণের কারণে গ্রীষ্মকালে সাধারণত ইয়াংজিসহ চীনের দক্ষিণাঞ্চলীয় অন্যান্য নদীতে পানির প্রবাহ বেশি থাকে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ বছরের বন্যাকে ১৯৯৮ সালের বন্যার সঙ্গে তুলনা করছেন। সে বছর বন্যায় কমপক্ষে ৩ হাজার ৭০০ জন মারা যায় এবং প্রায় ১৫ মিলিয়ন লোক সাময়িকভাবে ঘর ছাড়া হয়েছিল। জিনহুয়া সংবাদ সংস্থা জানায়, এ বছরের বন্যায় প্রত্যক্ষ অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় ১২ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলার। বিডিনিউজ টোয়েন্টিটফোর ডটকম/বিসিএস/২০৪২ ঘ.