ওশ, কিরগিজিস্তান, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- এ মাসে প্রাণঘাতী জাতিগত সহিংসতা নির্বাচনকে হুমকির মুখে ফেলার পরও শনিবার কিরগিজিস্তান একটি নতুন সংবিধানের উপর ভিত্তি করে গণভোটের জন্য প্রস্তুত হয়েছে।
রোববার ভোটের জন্য অনুকূল পরিবেশ তৈরির উদ্দেশ্যে কর্তৃপক্ষ সহিংসতার কেন্দ্রস্থল দক্ষিণাঞ্চলীয় শহর ওশ থেকে কারফিউ তুলে নিয়েছে। এ সহিংসতায় কমপক্ষে ২৬৪ জন মারা গেছেন। কর্তৃপক্ষ দাবি করেছে, ভোট চলবে।
এপ্রিলের সহিংসতায় প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভের অপসারণের পর কিরগিজিস্তানে একটি নির্বাচন অনুষ্ঠানই অন্তবর্তী সরকারের মূল উদ্দেশ্য। কর্মকর্তারা বলেছেন, "নির্বাচন বানচাল করাই ছিল সা
bdnews24